• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আলহাজ্ব হেমায়েত আলীর ৫৭ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত  জমির উদ্দিন সরকারের আত্মার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হিলির বীর মুক্তিযোদ্ধা অজিত রায়ের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে অত্যাধুনিক মেশিনারিজ হস্তান্তর দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের গভীর শোক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত গলা সমান পানিতে সন্তানের কাধে মায়ের লাশ  সরকারি সম্পত্তি রক্ষায় ভুমিদস্যুর বিরুদ্ধে আদালতে লড়ছে গ্রামবাসী দিনাজপুরে সাংবাদিকদের নিয়ে আয়কর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 

জমির উদ্দিন সরকারের আত্মার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ১৫ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম ব্যারিষ্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বাদ আসর জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র সঞ্চালনায় মরহুম ব্যারিষ্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, জেলা তাঁতীদলের সভাপতি মো. রেজাউল ইসলাম, শিক্ষক নেতা শহিদুল ইসলাম প্রমূখ।

দোয়া মাহফিলে জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষক দল, তাঁতীদল, মহিলাদলসহ বিএনপির অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জেল রোড কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আশফাক হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd