• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বর্জ্যের ভারে বিপর্যস্ত কারওয়ান বাজার, দূষণের ছায়ায় জনস্বাস্থ্য বিরল ও হরিপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত বিরামপুরে চাকরি মেলা, আবেদন চার লাখের বেশি  নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক করলো ২৯ বিজিবি পীরগঞ্জে ১০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার বিএনপি মুখে যা বলে কাজ দিয়ে তা প্রমাণ করে-দিনাজপুরে ডা. জাহিদ দিনাজপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও সোনালী ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি স্বাক্ষর দীপশিখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত দিনাজপুরে ডিজিটাল নম্বর প্লেট পুনঃ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির ২৮৮ তম সভা অনুষ্ঠিত

আজহারুল আজাদ জুয়েল, ঢাকা থেকে : / ২৬৮ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির ২৮৮ তম ও চলতি জাতীয় কমিটির ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে ২৭ জুন শনিবার।

ঢাকার ইস্কাটন গার্ডেন এলাকায় অবস্হিত সুইড বাংলাদেশ কার্যালয়ে সংগঠনটির সভাপতি ডা. মোঃ শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে এই সভা শুরু হয় বিকেল চারটায় এবং শেষ হয় রাত সাড়ে আটটায়।

সভায় উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির সহ-সভাপতি জোবায়দুর রহমান মিলন, সালেহ মোহাম্মদ, এডভোকেট মাহবুবুর রহমান তালুকদার ও জোবেরা রহমান লিনু, মহাসচিব মাহবুবুল মুনির, যুগ্ম মহাসচিব ইমেলদা হোসেন দীপা ও আবুল কাশেম সানি, অর্থ সচিব ফকির আবু হাসান মোহাম্মদ ইউসুফ সোহেল, সাংগঠনিক সচিব মাকসুদ আহমেদ শিকদার, প্রচার ও প্রকাশনা সচিব বকুলচন্দ্র মহন্ত, ক্রীড়া সচিব আজহারুল আজাদ জুয়েল, কল্যাণ ও পুনর্বাসন সচিব আবুল কালাম আজাদ সেলিম এবং সদস্য হাজী মাহমুদুল হক তাহের, আব্দুল কাদের, আব্দুল মান্নান মানু, দীপঙ্কর অধিকারী, মির্জা মোহাম্মদ মনছুরুল হক, রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ও শাহপরী বেগম।

সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে ব্যাপক আলোচনা হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত গ্রহণের সময় সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী বলেন, আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে তর্ক-বিতর্ক হয়েছে, মতপার্থক্য হয়েছে কিন্তু আমরা পরে সিদ্ধান্ত গ্রহণ করতে সমর্থ হয়েছি।

আমাদের মধ্যে যেন সবসময় ঐক্য থাকে, সংহতি থাকে এবং কোন কুচক্রি মহল যেন আমাদের মধ্যে বিভক্তি আনতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে জাতীয় কমিটির মিটিং ছাড়াও জোবেরা রহমান লিনুর সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক সাব কমিটি, অ্যাডভোকেট মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সাব কমিটি এবং আবুল কালাম আজাদ সেলিম এর সভাপতিত্বে কল্যাণ ও পুনর্বাসন সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ক্রিয়া বিষয়ক উপকমিটির সভা সঞ্চালন করেন কমিটির সদস্য সচিব ও জাতীয় কমিটির ক্রীড়া সচিব আজহারুল আজাদ জুয়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd