• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এমপি’র মানবিক উদ্যোগ দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপে রক্তিম-ডাবলু-সুকর্ণ পরিষদের জয়লাভ দলিত জনগোষ্ঠীকে উন্নয়নের স্রোতধারায় আনতে হবে -ইউএনও তমালিকা পাল দিনাজপুরে অস্ত্রহীন যুদ্ধের ম্যানিফেস্টো গ্রন্থের মোড়ক উন্মোচন  হুইপ আখতারুজ্জামান মিয়ার শ্রদ্ধেয় বড় ভাইয়ের মৃত্যুতে জিয়া হার্ট ফাউন্ডেশনের শোক উৎসবের উল্লাসের আড়ালে ৫০–৭০ কোটি টাকার ক্ষতির হিসাব অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী দিনাজপুরে দশ ভিক্ষুককে পুনর্বাসনে নগদ অর্থ বিতরণ একটি হুইল চেয়ারের আকুতি কোলে বন্দী আয়াতের শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এমপি’র মানবিক উদ্যোগ

হৃদয় কুমার, আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা / ১৩ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
ছবি: পল্লীবার্তা

“মানুষ মানুষের জন্য”—এই চিরন্তন সত্যকে সামনে রেখে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির-এর মানবিক উদ্যোগ এখন সর্বমহলে প্রশংসিত হচ্ছে। তৃণমূলের অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মানুষের কষ্ট লাঘবে তার এই জনবান্ধব কার্যক্রম প্রশংসার নতুন মাত্রা যোগ করেছে।

​সম্প্রতি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে দুঃস্থদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপা মনি দেবী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানবিক আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল। অনুষ্ঠানে তালিকাভুক্ত ১৮ জন প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “জননেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা তৃণমূলের মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নই আমাদের অঙ্গীকার। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় তৃপ্তি আর কিছুই নেই।”

​তিনি আরও জানান, বর্তমান সরকারের স্বাস্থ্যখাতে গৃহীত যুগান্তকারী ও জনকল্যাণমুখী পদক্ষেপের ফলে সাধারণ মানুষ দ্রুতই উন্নত চিকিৎসাসেবার সুফল পাচ্ছেন। ভবিষ্যতে পর্যায়ক্রমে সব দুস্থ ও অসহায়দের এই সেবার আওতায় নিয়ে আসার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

​জনপ্রতিনিধি ও প্রশাসনের এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের জোয়ার বইছে। সুধীমহল মনে করছেন, সংসদ সদস্য ও দলীয় নেতৃবৃন্দের এমন আন্তরিক ও জনবান্ধব কার্যক্রম পিছিয়ে পড়া জনপদকে দ্রুত উন্নয়নের ধারায় এগিয়ে নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd