• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে তুলা চাষ সম্প্রসারণে প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক কর্মশালা 

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: / ১৯৯ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

দেশের উত্তরাঞ্চলে তুলা চাষ সম্প্রসারণ: সম্ভাবনা,  প্রতিবন্ধকতা ও করনীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
আজ ১৩ জুন শনিবার দিনাজপুর সদরের হর্টিকালচার সেন্টার সবকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।  দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার খামার বাড়ি তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক
ড. মো: রেজাউল আমিন।
দিনাজপুর সদর তুলা গবেষণা প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামার এর উপর পরিচালক কৃষিবিদ জাফর আলী সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন হাবিপ্রবির প্রফেসর কৃষিবিদ ড. সাইফুল হুদা,  গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মুখ্য কর্মকর্তা মাহফুজুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ শাহানা ইয়াসমিন।  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষিবিদ ড. জাহাঙ্গীর আলম,ড.হাসানুল হক।
ঠাকুরগাঁও জোন ইউনিটের কটন ইউনিট অফিসার স্বদেশ চন্দ্র রায়, তুলা গবেষণা খামারের পেশ ইমাম ইসমাইল হোসেন সহ অনেকেই। বক্তারা তুলার বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। কৃষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন কৃষক আকবর আলী, খলিলুজ্জামান, কৃষক কাজী মিজানুর রহমান প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তুলা উন্নয়ন বোর্ডে লোকো বলের অভাব রয়েছে। বৈজ্ঞানিক কর্মকর্তা অনেক কম। গবেষণার কাজে চলছে ধীরগতিতে। বেশি বেশি করে গবেষণা করে এই প্রতিষ্ঠান কে এগিয়ে নিতে হবে। এতে করে দেশ ও কৃষকরা লাভবান হবেন।  তিনি বলেন, তুলা একটি লাভজন ফসল হলেও কৃষকদের মাঝে এই বার্তা ছড়িয়ে দেওয়া যায়নি।
দিন ব্যাপী এই কর্মশালায় রাজশাহী ও রংপুর বিভাগের তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, তুলা চাষি, কৃষক সহ ৭৮ জন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd