• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বৈজ্ঞানিক সেমিনারে মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ১২৯ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬

আব্দুর রাজ্জাক:

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এফিলিয়েটেড বডি
সমূহের “মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার”-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

শুক্রবার (১২ জুন-২০২৬) দিনাজপুর শহরের জিয়া হার্ট ফাউন্ডেশন ভবনের পূর্ব চত্বরে এই অনুষ্ঠানের
আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় সংসদের স্থায়ী কমিটির
সদস্য, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বিশিষ্ট চিকিৎসক
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, একটি সেবামূলক
প্রতিষ্ঠান যখন গড়ে ওঠে, তখন তার পেছনে একমাত্র উদ্দেশ্য থাকে মানুষের কল্যাণ করা। সেবা কখনো
রঙ, জাত, ধর্ম কিংবা রাজনৈতিক আদর্শ দেখে হতে পারে না। সেবামূলক প্রতিষ্ঠান এটি
কোনো নির্দিষ্ট দলের সম্পদ নয়, এটি রাষ্ট্রের এবং সর্বসাধারণের। তিনি বলেন, যখন কোনো
সেবামূলক প্রতিষ্ঠান নির্দিষ্ট কোনো দলের অনুগত হয়ে কাজ করে, তখন তার মূল উদ্দেশ্য ব্যাহত
হয়। সাধারণ মানুষ তাদের ন্যায্য সেবা থেকে বঞ্চিত হয়। একটি প্রকৃত সেবামূলক
প্রতিষ্ঠানের দরজা সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষটির জন্য যেভাবে খোলা থাকবে, ঠিক
একইভাবে দেশের প্রতিটি নাগরিকের জন্য সমানভাবে উন্মুক্ত থাকতে হবে। আসুন, আমরা সবাই
মিলে এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে সমস্ত প্রতিষ্ঠান থাকবে রাজনীতির ঊর্ধ্বে,
সম্পূর্ণ স্বাধীন এবং শতভাগ জনমুখী। দল-মত থাকবে নিজ নিজ জায়গায়, কিন্তু সেবার ক্ষেত্রে
আমরা সবাই এক এবং অভিন্ন।
জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আকতার হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদস সদস্য মো.
আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম,
দিনাজপুর-২ আসনের সংসদস সদস্য মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, পাবলিক সার্ভিস
কমিশন (পিএসসি)’র সদস্য অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব
বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল (রিজভী), জেলা প্রশাসক মো. রফিকুল
ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির
সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ
কচি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেমনের সাধারন সম্পাদক এ কে এম আজাদ।
জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম খালেকুজ্জামান বাবু এর
সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ
সাদেক আলী, সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-
পরিচালক মো. আব্দুল মতিন, জিয়া হার্ট ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের
রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক চিকিৎসক, সুধিজন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের
আজীবন সদস্য, সাধারন সদস্যসহ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd