• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন সভাপতি  তপন সাধারণ সম্পাদক মানিক  ইয়াসমিন ট্র্যাজেডি স্মরণে দিনাজপুর লেখক ফোরামের আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন 

দিনাজপুরে বিশ্ব অটিজম দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১০৪ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

অটিজম কোনো সীমাবন্ধতা নয়-প্রতিটি জীবন মূল্যবান”-এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৩ মে বুধবার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র‘র আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সমূহ দিনাজপুরের সহযোগিতায় ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

সকাল ১০ টায় জেলা সমাজ সেবা কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালী ও সমাজসেবার হলরুমে আলোচনাসভায় সভাপতিত্ব করেন সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ রোকনুজ্জামান মণ্ডল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পরিচালক (সামাজিক নিরাপত্তা) মোঃ মুনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, সমাজসেবা অফিসার (মেডিকেল অফিসার) রওশন আরা, রাজবাড়ি শিশু পরিবার দিনাজপুর এর উপতত্বাবধায়ক মাহমুদা নুসরাত জাহান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিদ্যালয়ের সাধারণ সম্পাদক বিলকিস আরা ফয়েজ, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল শাহনেওয়াজ, সিডিএ‘র রিসোর্স পারসন অনামিকা পাণ্ডে ও প্রতিবন্ধী সামিনা বেগম।

বক্তারা বলেন অটিজম শনাক্ত করার জন্য কোনো মেডিকেল টেস্ট নেই। চিকিৎসক ও বিশেজ্ঞরা শিশুর আচরণ মূল্যায়ন করে নির্ণয় করে থাকেন। কোনো অটিস্টিক শিশুকে ঠিকমতো পরিচর্যা করতে পারলে সেও হতে পারে একজন মহা বিজ্ঞানী তার প্রমান বিশ্ব বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং। প্রযুক্তির সাহায্যে অটিস্টিক ব্যাক্তিদের সমাজের মূল স্রোতে আনতে হবে। আসুন আমরা ভিন্নতাকে দূর্বলতা নয়, বরং সৌন্দর্য হিসেবে দেখতে শিখি। তাদের প্রতি একটু মানবিক আচরণ করতে পারলে তাদের জীবনকে বদলে দিতে পারি। সার্বিক তত্বাবধায়নে ছিলেন অফিস সহকারী মোঃ গোলাম রব্বানী। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে একজন প্রতিবন্দী ব্যাক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd