• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে হলি ল্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালী ও আলোচনা সভা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার দাবিতে দিনাজপুরে মহিলা পরিষদের স্মারকলিপি বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের উদ্বোধন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠিত আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ দিনাজপুরে ডেমোক্রেসি ওয়াচের নাগরিক সংলাপ অনুষ্ঠিত  দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ

সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠিত

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১২৮ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

“যাদের কিছু নেই-যাদের কেউ নেই-তাদের সাথে আমরা” এই স্লোগানকে সামনে রেখে ৬ মে বুধবার দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর দুর্গাতলী মাঠ প্রাঙ্গণে খানপুর জনসংগঠন সদর দিনজপুরের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)’র সহযোগিতায় খানপুর জনসংগঠনের ঘোষণা সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠিত হয়েছে।

জনসংগঠনের সদস্যরা বিনোদনমূলক পরিবেশে খানপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনের সাথে জনসংগঠনের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়। সমঝোতা স্মারক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানপুর জনসংগঠনের সভা প্রধান মোঃ শাহাজাহান আলী। বিশেষ অতিথি খানপুর জনসংঘটনের সহ-সভা প্রধান রিপা রানী, সাধারন সম্পাদক মামুন সিং। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান মোঃ লুৎফর রহমান ও নির্বাহী সদস্য মোঃ এনামুল হক।

ইউনিয়ন পরিষদের পক্ষে স্বাক্ষর করেন ইউপি সদস্যা রুমানা আক্তার। এসময় উপস্থিত ছিলেন সিডিএ’র চুনিয়াপাড়া অফিসের হিসাব রক্ষক শান্তনা রানী। সূচনা বক্তব্য রাখেন সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মনা বাবু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাঠ সহায়ক মোঃ আহসান হাবিব।

সমঝোতা স্মারক পত্রের মাধ্যমে জানা যায়, খানপুর গ্রামের দরিদ্র অসহায় নারী পুরুষরা একত্রিত হয়ে দরিদ্র বিমোচন, দরিদ্র মানুষের ক্ষমতায়ন, পরিবেশ উন্নয়ন, সু-শাসন, ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে এই চুক্তি স্বাক্ষর। তারি প্রেক্ষিতে এখন থেকে জনসংগঠন তাদের গ্রামউন্নয়নে স্বাধীনভাবে সিদ্বান্ত গ্রহণ করবে এবং ইউনিয়ন পরিষদ তাদের সব রকম সহযোগিতা করে যাবে।

বক্তারা বলেন, দারিদ্র দুরিকরণে কৃষি খাস জমি ভূমিহীন-প্রান্তিক কৃষকদের বন্দবস্ত দিতে হবে। সরকারের খাস জমি যেটা সরকারি নীতিমালায় ভূমিহীনদের প্রাপ্য সেটা নিয়েও বর্তমানে নানা প্রকার আমলাতান্ত্রিক জটিলতা দেখা দিয়েছে। বেশিরভাগ খাস জমি ভূমিদস্যুদের দখলে। তাই ভূমি ব্যবহারের প্রচলিত আইনের সঙ্কার খুবই প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd