• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

আব্দুর রাজ্জাক / ৮ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে।

২১ এপ্রিল ২০২৬ রাত ৯টা ৩০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দুরিয়া বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩৭/৭-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দুরিয়া নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১টি বাইসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বাইসাইকেল এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd