• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরের ফটো সাংবাদিক ইউসুফ আলীর মাতা আর নেই

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: / ৫৫ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের ফটো সাংবাদিক মো. ইউসুফ আলীর মমতাময়ী মাতা ও মরহুম সিদ্দিকুর রহমানের সহধর্মিনী জমিলা খাতুন (৭৭) শনিবার ১১ এপ্রিল -২০২৬ আনুমানিক বেলা সাড়ে ১১ টায় দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইন্নালিল্লাহি রাজিউন)।

অদ্য শনিবার বাদ আছর চাউলিয়া পট্টি শিক্ষা ভবন কমপ্লেক্স জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ শেষে শেখ জাহাঙ্গীর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।

মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন। দীর্ঘদিন যাবত তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।

ইতিপূর্বে তিনি বিভিন্ন সময়ে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন , ঢাকা ল্যাবএইড স্পেশালিস্ট হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মরহুমার নামাজের জানাজা ও দাফন কার্যে সকলকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ফটো সাংবাদিক ইউসুফ আলীর মাতার মৃত্যুতে পল্লীবার্তা পরিবার এর পক্ষ থেকে পল্লীবার্তা ডট কম এর নির্বাহী সম্পাদক আব্দুর রাজ্জাক শোক প্রকাশ করেছেন। সেই সাথে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd