• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে নতুন পোশাক বিতরণ

আব্দুর রাজ্জাক / ৮২ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
দিনাজপুর বধির ইনস্টিটউট এর বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। ছবি: পল্লীবার্তা

দিনাজপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

গেল বুধবার দিনাজপুর বধির ইনস্টিটউট এর বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।

দিনাজপুর বধির ইনস্টিটউট এর বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে পোশাক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. হাবিবুল হাসান। ছবি: পল্লীবার্তা

আয়োজিত পোশাক বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর বধির ইনস্টিটিউটের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  এস.এম. হাবিবুল হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আনিসুর রহমান, দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)  আকরাম হোসেন, সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম এর রিসোর্স শিক্ষক ইয়াসমিন আরা বেগম, দিনাজপুর বধির ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক নাজনীন বেগম।

এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd