• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের জেলা পর্যায়ের শিক্ষক প্রশিক্ষণ

রফিক প্লাবন, দিনাজপুর: / ৩৮ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

দিনাজপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের জেলা পর্যায়ের শিক্ষক প্রশিক্ষণ কোর্স ও সমন্বয় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনাজপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩৩৪ জন শিক্ষক ও ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
দিনাজপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আয়োজিত এ প্রশিক্ষণ ও সমন্বয় সভার আয়োজন করা হয়।

শিশুদের নৈতিক শিক্ষা জোরদার করা এবং প্রাক-প্রাথমিক স্তরে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানটি দুই অধিবেশনে সম্পন্ন হয়। সকালে প্রথম অধিবেশনে প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসত মো. রফিকুল ইসলাম। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. হাবিবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক দিলীপ চন্দ্র রায় এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহ. আব্দুল ওয়াহেদ। সভা সঞ্চালনা করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সহকারী পরিচালক জগদীশ চন্দ্র রায়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মন্দিরভিত্তিক এই শিক্ষা কার্যক্রম তৃণমূল পর্যায়ে শিশুদের নৈতিক বিকাশ ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের অর্জিত জ্ঞান ও কৌশল বাস্তব প্রয়োগের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিকেলে দ্বিতীয় অধিবেশনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। প্রশিক্ষণে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে পাঁচজন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।

এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে প্রণোদনামূলক উপহার প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা প্রকল্পের লক্ষ্য বাস্তবায়ন এবং মানসম্মত শিক্ষা বিস্তারে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd