• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরের শিক্ষার্থী আবরারের প্রথম স্থান অর্জন জাতীয় চিত্রাংকন প্রতিযোগিতায়  সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির ২৮৮ তম সভা অনুষ্ঠিত ড্রেনের পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় হঠাৎপাড়াবাসীর কান্না ও আহাজারি থামাবে কে? দিনাজপুরে সেন্ট ফিলিপস্ বাস্কেটবল ফেস্টিভ্যাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গোল্ড অ্যাওয়ার্ড পেলেন রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট তুহিন জলবায়ুর ভবিষ্যৎ, শিক্ষার ব্যর্থতা দিনাজপুরে সেন্ট ফিলিপস্ ১০ম বাস্কেটবল ফেস্টিভ্যালের উদ্বোধন দিনাজপুরে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় ১১ কোটি টাকার মাদক ধ্বংস  নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা থেকে দৌড়ে দিনাজপুরের পথে সাঁতরে যমুনা পাড়ি দিলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: / ১৪০ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে এবং উত্তরের জেলা দিনাজপুরের ঐতিহ্যবাহী লিচু ও কান্তজিউ মন্দিরের পর্যটনকে বিশ্বদরবারে তুলে ধরতে এক দুঃসাহসিক অভিযানে নেমেছেন তরুণ অ্যাথলেট সাখাওয়াত হোসেন সাকিব। ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত দীর্ঘ পথ দৌড়ে পাড়ি দেওয়ার এই কঠিন চ্যালেঞ্জের অংশ হিসেবে তিনি সফলভাবে সাঁতরে পার হয়েছেন প্রমত্তা যমুনা নদী।
‘মাদককে “না” বলুন’ স্লোগানকে সামনে রেখে গত ২ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকার ‘জিরো পয়েন্ট’ থেকে সাকিবের এই বিশেষ দৌড় শুরু হয়। বিরতিহীন এই অভিযাত্রার মূল লক্ষ্য আগামী ৯ এপ্রিল দিনাজপুরের জিরো পয়েন্টে পৌঁছানো।
যাত্রার তৃতীয় দিনে, ৪ এপ্রিল এক অনন্য নজির গড়েন এই সাহসী তরুণ। এদিন সকাল ৯টা ১৫ মিনিটে তিনি যমুনা নদীতে সাঁতার শুরু করেন। দীর্ঘ ৩ ঘণ্টা যমুনার উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে দুপুর ১২টা ৭ মিনিটে তিনি সফলভাবে নদী পার হয়ে ওপাড়ে পৌঁছান।
সাকিবের এই অভিযানের মূল উদ্দেশ্য দুটি। প্রথমত, যুবসমাজকে মাদকের মরণব্যাধি থেকে দূরে থাকার বার্তা দেওয়া। দ্বিতীয়ত, দিনাজপুরের রসালো লিচু এবং ঐতিহাসিক নিদর্শন কান্তজিউ মন্দিরের মাহাত্ম্য ও পর্যটন সম্ভাবনা সবার সামনে তুলে ধরে জেলার নিজস্ব ব্র্যান্ডিং করা।
সাকিবের এই বিশাল ও চ্যালেঞ্জিং যাত্রায় সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দিনাজপুরের বিশিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘পাটোয়ারী বিজনেস হাউস’। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং বিশিষ্ট শিল্পপতি সহিদুর রহমান পাটোয়ারী (মোহন) সাকিবের এই যাত্রার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তরুণদের এই অদম্য স্পৃহা সম্পর্কে শিল্পপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, “সাকিবের মতো মেধাবী ও সাহসী তরুণরা আমাদের গর্ব। এই ধরনের ইতিবাচক উদ্যোগে তাদের পাশে দাঁড়ালে তরুণদের মনোবল কয়েক গুণ বৃদ্ধি পায় এবং সমাজ সুন্দর আগামীর পথে এগিয়ে যায়।”
এখন পর্যন্ত সাকিবের এই সাহসিকতাপূর্ণ যাত্রা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সাকিবের এই লক্ষ্য অর্জনে এলাকাবাসী তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd