
পঞ্চগড় সদর উপজেলার প্রক্রিয়াজাতকরন চা ব্যবসায়ী সাব্বির হোসেনের সাথে জেলা শহরের কাপড় ব্যবসায়ী আনোয়ার হোসেন চা বাগান বন্ধকের নামে ১৫ লাখ টাকা হাতিয়ে নেয় ।
কিন্তুির চুক্তির মেয়াদ শেষ হলেও টাকা ফেরত না দিয়ে চা বাগানে প্রবেশ করতে সাব্বির হোসেন কে বাধা প্রদান সহ উল্টো চাঁদাবাজি এবং মামলার হুমকি দিচ্ছেন আনোয়ার হোসেন । এতে চা ব্যবসায়ী সাব্বির হোসেন পাওনা টাকা ফেরত পেতে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি। অসহায় হয়ে টাকা ফেরত পাওয়ার জন্য পঞ্চগড় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাবে লিখিত বক্তব্য পাঠ করে পাওনা টাকা ফেরত চায় এবং অসহায়ত্বের কথা তুলে ধরেন। এ সময় সাব্বির হোসেন জানান চুক্তি অনুযায়ী গত ১২ মার্চ টাকা ফেরত দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। কিন্ত বর্তমানে টাকা ফেরত চাওয়া হলে আনোয়ার হোসেন উল্টো নানা ধরনের হুমকি দিচ্ছেন। আমি প্রতারনার শিকার। পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও আনোয়ার হোসেন টাকা ফেরত দেয়নি। উপায় না পেয়ে আজকে সংবাদ সম্মেলন করছি।