• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন সভাপতি  তপন সাধারণ সম্পাদক মানিক  ইয়াসমিন ট্র্যাজেডি স্মরণে দিনাজপুর লেখক ফোরামের আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন 

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ

কাশী কুমার দাস, দিনাজপুর: / ২২২ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ।

২ এপ্রিল বৃহস্পতিবার দিনাজপুর শহরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান
সুইহারীস্থ চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ থেকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এসএসসি’র ২৩তম ব্যাচের মেধাবী ৮ জন শিক্ষার্থী দেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্তদের চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে রজনীগন্ধা ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মেধাবী শিক্ষার্থীরা হলেন, মোঃ নাসিম-রুয়েট, মোঃ রিফাত হোসেন-রুয়েট, মোঃ মহিউজ্জামান তাসিন-পিএসটিইউ, মোঃ সামিউল বাসির-এমআইএসটি, মোঃ আমিনুল ইসলাম-এইচএসটিইউ, মোঃ খাদিমুল হক-ঢাকা বিশ্ববিদ্যালয়, নাজিফাতুল সুবহা আরনি-জেইউ ও সাইয়্যেদা আক্তার সাবা-রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকিল আহমেদ, শ্রেণি শিক্ষক মোঃ আতিকুর রহমান, দোয়া পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান।

চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকিল আহমেদ বলেন, তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো
মানুষ হবে এবং একদিন দেশ ও জাতির কর্ণধার হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে।

চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থীদের মাধ্য অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মোঃ মহিউজ্জামান তাসিন, মোঃ খাদেমুল ইসলাম, মোঃ সামিউল বাসির। এসময় স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd