• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]

বোচাগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোটরসাইকেল আটক

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৮২ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বোচাগঞ্জ সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোটরসাইকেল আটক করেছে।

৩১ মার্চ ২০২৬ রাত ৭টা ২০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩৩২ হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে তেঁতড়া গ্রাম নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন এবং ১টি সীম কার্ড উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার ১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd