• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
 রাস্তার পাশে অচেতন অবস্থায় ৫ জন ধানকাটা শ্রমিক উদ্ধার জেলা পরিষদ প্রশাসকের অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন মোজাম্মেল বিশ্বাসের গ্রন্থ নিয়ে দিনাজপুর লেখক ফোরাম এর পাঠ পর্যালোচনা দিনাজপুরে বিশ্ব অটিজম দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে আইডিইবি’র নতুন সভাপতি মিনারুল ইসলাম খান ও সা. সম্পাদক মনজূর মুর্শেদ সুমন বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার সংকটের মহাপ্রলয় ও বাংলাদেশের অর্থনৈতিক রক্ষাকবচ সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মাতৃবিয়োগে শোকস্তব্ধ দিনাজপুর দিনাজপুরে বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে কাজ করছে সরকার-প্রধানমন্ত্রী

এম এ জলিল শাহ, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ১৫৬ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি নির্বাচনের পূর্বে যে ইস্তেহার ঘোষণা করেছিল নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর ইস্তেহারে উল্লেখিত কাজগুলো এখন বাস্তবায়ন করা শুরু করা হয়েছে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, কৃষি কার্ড, খাল খননসহ বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, এই দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিঃমিঃ খাল পুনঃ খনন করা হলে এই এলাকার সাড়ে ৩ লক্ষ মানুষ সেচ সুবিধা পাবে এবং এই এলাকার কৃষকরা এখন যে ফসল উৎপাদন করছে তার চেয়ে ৬০ হাজার মে:টন ফসল উৎপাদন বৃদ্দি হবে। প্রায় বাংলাদেশের সমস্ত খাল এখন ভরাট হয়েছে, আমি এই এলাকায় আসার পথে দেখেছি অনেক নদী খাল ভরাট হয়ে গেছে। খাল খনন করা হলে এর পানির ব্যবহার যথাযথ কাজে লাগিয়ে কৃষক-কৃষানীরা ফসল উৎপাদন করতে পারবে। আগামী ৫ বছরে সারা বাংলাদেশে ২০ হাজার কিঃমিঃ খাল পুনঃখনন করা হবে। আমরা বর্ষার পানিকে কাজে লাাগাতে চাই এবং সেই পানি ব্যবহার করে সকল মানুষ বা কৃষকরা উপকৃত হবে। আমরা প্রায়ই দেখি বর্ষার মৌসুমে হঠাৎ উজানের পানি এসে ঘর বাড়ি ও জিনিসপত্র নষ্ট করে থাকেন। আমরা সেই পানি ধরে রাখতে পারলে উপকৃত হব। যাতে আমরা কৃষি উৎপাদন বাড়াতে পারি। আমাদের সরকার কৃষকদের পাশে সর্বদায় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কৃষক ভালো থাকলে বাংলাদেশের ভালো থাকবে। আমরা শহীদ জিয়ার ও খালেদা জিয়ার দল করি তাই আমাদের মনে রাখতে হবে বিএনপি মানেই উন্নয়ন আর উন্নয়ন।

তিনি আরও বলেন, এই সাহাপাড়া খালের পাশ দিয়ে যেন সাধারন মানুষ যেন ভালোভাবে চলাফেরা করতে পারে, সেইজন্য খালের ধার দিয়ে পাঁকা রাস্তা নির্মাণ করা হবে। তিনি বহিঃবিশ্বের কথা উল্লেখ করে সাধারণ জনগণকে বলেন, আপনাদের আত্মীয় স্বজনরা দেশের বাহিরে থেকে যখন মোবাইল ফোনে কথা বলে তারা বলেন এই দেশ ঐ দেশ এত সুন্দর ঠিক আমরাও বাংলাদেশকে ঐসব দেশের মতো গড়ে তুলতে চাই।

খাল পুনঃখনন কর্মসূচীর নিজেই কোঁদাল দিয়ে মাটি কেটে সারা দেশে একযোগে কর্মসূচীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

তিনি  সোমবার (১৬ মার্চ’২৬) দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে সাহাপাড়া নামক স্থানে পানি সম্পদ মন্ত্রণালয় এবং দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে ১২ কিঃ মিঃ খাল পুনঃখনন কর্মসূচীর নিজেই কোঁদাল দিয়ে মাটি কেটে সারা দেশে একযোগে এই কর্মসূচীর উদ্বোধন করেন।

তিনি ঐ দিন ১২টা ২৮ মিনিটে সাহাপাড়া খাল খনন স্থানে উপস্থিত হয়ে ১২ টা ২৯ মিনিটে খাল কর্মসূচীর উদ্বোধন শেষে খালের উত্তর পার্শ্বে বৃক্ষ রোপন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ১টা ২৮ মিনিট থেকে ১ টা ৪৭ মিনিট পর্যন্ত সর্বমোট প্রায় ১৯ মিনিট সময় ধরে বক্তব্য রাখেন।

কর্মসূচীর উদ্বোধন শেষে পানি সম্পদ মন্ত্রণালয় ও দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে এবং জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক এজেডএম ডা. জাহিদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ কচি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd