• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিরলে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে সমিতির লভ্যাংশ বিতরণ

আব্দুর রাজ্জাক / ১৩৬ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

দিনাজপুরের বিরলে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে সমিতির লভ্যাংশ বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে উক্ত লভ্যাংশ বিতরণ করেন প্রধান অতিথি বিরল উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে কড়াই বিল প্রকল্পের বিরল থানা মুক্তিযোদ্ধা হাঁস-মুরগি ও পশু পালন খামার সমবায় সমিতির লভ্যাংশ ১৫০ জন বীরমুক্তিযোদ্ধার মাঝে প্রত্যেককে ৪ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি।

এসময় বিরল থানা মুক্তিযোদ্ধা হাঁস-মুরগি ও পশু পালন খামার সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. মকশেদ আলী মঙ্গলীয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভুমি কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বিরল থানা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, যুগ্ম আহ্বায়ক ইয়াবুর আলী, সদস্য সচিব মতিউর রহমান, সদস্য দবিরুরল ইসলামসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd