• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: / ১২৮ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরে র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১০ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, পুলিশ, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। র‌্যালি শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় করণীয় বিষয়ে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনা মানুষকে বলে কয়ে আসে না। আমাদের দেশে নানারকম প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ রয়েছে। এসব দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, আগুন লাগলে বা বন্যার মতো দুর্যোগ দেখা দিলে কী করতে হবে সে বিষয়ে পরিবারের সদস্যদের মাঝে সচেতনতামূলক আলোচনা করা প্রয়োজন। ফায়ার সার্ভিসের দেখানো দুর্যোগকালীন করণীয় বিষয়গুলো বিভিন্ন স্কুল, হাট-বাজার ও জনসমাগম স্থানে প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক।

অনুষ্ঠানে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd