• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিরল ও হরিপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, আটক ১ বিরামপুরে রহস্যের পিলার, থানায় জমা পড়ল কোনটি-আসল নাকি নকল? দিনাজপুর জেলা জামায়াতের নতুন আমীরের শপথগ্রহণ সম্পন্ন আশার সদস্য শরিফ উদ্দিনকে চিকিৎসা জন্য অনুদান প্রদান ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনমূলক সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব রেডিওগ্রাফি দিবসে সেমিনার দিনাজপুরে রেঁস্তোরা মালিক সমিতির আহবায়ক সমর ঘোষ ও বাচ্চু সদস্য সচিব দিনাজপুর ৪২ বিজিবি’র রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাহারোল উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রশাসনের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত কাহারোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ২১০ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার ওসমানপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। লেবু মিয়া উপজেলার নুরজাহানপুর রাজবাড়ি এলাকার খাদেম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে মাংস ব্যবসায়ী লেবু মিয়া একটি মৃত প্রায় গরু জবাই করে মাংস বিক্রি শুরু করেন। মাংসের মান দেখে ক্রেতাদের মনে সন্দেহ জাগলে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। স্থানীয়দের অভিযোগ ছিল, গরুটি জবাইয়ের আগেই মৃতপ্রায় ছিল এবং জনস্বাস্থ্যের জন্য এটি হুমকি স্বরূপ।

খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাংসের নমুনা পরীক্ষা করেন। পরীক্ষা শেষে তিনি জানান, জব্দকৃত মাংসগুলো বাসী ছিল ; বরং কয়েকদিন আগে জবাই করে ফ্রিজে রাখা হয়েছিল।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পশুর যথাযথ স্বাস্থ্য পরীক্ষা সনদ না থাকা এবং বাসি মাংস বিক্রির দায়ে ভোক্তা অধিকার বা সংশ্লিষ্ট আইনে ওই কসাইকে ১০ হাজার টাকা অর্থন্ড প্রদান করা হয়।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে স্বাস্থ্য পরীক্ষার সনদ নিয়ে পশু জবাই করার নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd