• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]

স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন হুইপরা

জাতীয় ডেস্ক / ১৮৩ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সংসদের নব-নির্বাচিত চিফ হুইপ ও হুইপরা।
রোববার (৮ মার্চ) দুপুরে চিফ হুইপ নুরুল ইসলামের নেতৃত্বে নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা।
এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ জি কে গউছ, রফিকুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এ বি এম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এসময় চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, বর্তমান সংসদ হবে প্রাণবন্ত। বিরোধী দলকে সব বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে। এই সরকার জনগণের সরকার। স্বৈরাচার বিরোধী আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সংসদে।
সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd