• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
  • [gtranslate]

আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাহেব আলী, দিনাজপুর: / ২৩ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

দিনাজপুরে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ মার্চ সোমবার ২০২৬ দিনাজপুর শহরের ষষ্টিতলাস্থ আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও মেহের হোসেন স্কুলের প্রিন্সিপাল মিজানুর রহমান। সভাপতিত্ব করেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক মোঃ মাহামুদ হাসান। প্রধান আলোচক ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের সহকারী শিক্ষক মুফতী মুহাম্মদ সোহরাব আনসারী।

এ সময় উপস্থিত ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক ইরফাত তাসরি, আল-কলম ইউনিভার্সাল মাদ্রাসার পরিচালক ওবায়দুর রহমান, সুফ্ফা স্কুলের পরিচালক এমতাজ মুন্সী, শহীদ মোতালেব হোসেন স্কুলের অধ্যক্ষ রায়হান আলী।
কোরআন তেলোয়াত করেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের ৪র্থ শ্রেনীর ছাত্র আবরার শাহরিয়ার আরাফাত।

আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদের ৬জন শিল্পিরা ইসলামীক গান পরিবেশন করেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd