• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুর টিসিএ-এর নতুন সভাপতি মোস্তফা ও সম্পাদক সালাম

আব্দুর রাজ্জাক / ৯০ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে মো. মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম।

১ মার্চ (রবিবার) নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি পদে মামুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাপ্পু, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সাদেকুল ইসলাম সাব্বির। প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রুবেল হোসেন। কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন আরমান হোসেন, মনজিত আলম শিমুল ও আরিফ হোসেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের পেশাগত মানোন্নয়ন, সদস্যদের অধিকার রক্ষা এবং সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তারা বলেন, দিনাজপুরে টেলিভিশন ক্যামেরা সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও কল্যাণে নতুন কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd