• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে মাইক্রোবাস, কার ও এ্যাম্বুলেন্স ষ্ট্যান্ড কমিটির ইফতার ও দোয়ার মাহফিল

নুর ইসলাম, দিনাজপুর / ২৬ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন-১১৬৭ এর অর্ন্তভূক্ত বড়মাঠ মাইক্রোবাস, কার ও এ্যাম্বুলেন্স ষ্ট্যান্ড কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বড়মাঠ মাইক্রোবাস, কার ও এ্যাম্বুলেন্স স্ট্যান্ড কমিটির
সভাপতি মোঃ আমিনুল হক -এর সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক মোঃ মঈনউদ্দীনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বী, বড়মাঠ মাইক্রোবাস, কার ও এ্যাম্বুলেন্স ষ্ট্যান্ড কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম (ওস্তাদ), দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও দিনাজপুর পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ সাইফুর রাজ চৌধুরী, পুলহাট কালু পীর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মোঃ আবুল কাশেম সরকার দিনাজপুরী, ফুলহাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়মাঠ মাইক্রোবাস, কার ও এ্যাম্বুলেন্স ষ্ট্যান্ড কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও সদস্যগণ।

ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে নবনির্বাচিত দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম-কে বড়মাঠ মাইক্রোবাস, কার ও এ্যাম্বুলেন্স ষ্ট্যান্ড কমিটির পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd