• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইয়াসমিন ট্র্যাজেডি স্মরণে দিনাজপুর লেখক ফোরামের আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন  দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

শ্রমিকদের পরিবারে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা -এমপি জাহাঙ্গীর আলম

মাহবুবুল হক খান, দিনাজপুর / ১৩৯ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নে

দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, শ্রমিকদের পরিবারের সদস্যদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থাসহ তাদের সন্তানদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। অবিলম্বে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালকে সংস্কার করে একটি আধুনিক টার্মিনালে রুপান্তর করা হবে।
রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এসব কথা বলেন।
জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক সৈয়দ শওকত আলী তোতা, যুগ্ম আহবায়ক মোঃ মামুনুর রশীদ ও শ্রমিক নেতা আলহাজ্ব সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আব্দুল হাকিম, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাবেক সহসভাপতি সাইফুর রাজ চৌধুরী, বর্তমান আহবায়ক কমিটির অর্থ সচিব মোঃ রাশেদুজ্জামান বিপ্লব, দপ্তর মোঃ খোকন, সদস্য মোঃ আফজাল হোসেন, মোঃ স্বাধীন, শ্রী উদয় চক্রবর্তী, মোঃ মজিবর রহমান মজিব, মোঃ হালিম বাবু, মোঃ সৈয়দ খালিদসহ মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd