• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালী ও আলোচনা সভা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার দাবিতে দিনাজপুরে মহিলা পরিষদের স্মারকলিপি বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের উদ্বোধন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠিত আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ দিনাজপুরে ডেমোক্রেসি ওয়াচের নাগরিক সংলাপ অনুষ্ঠিত  দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

দিনাজপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

আব্দুর রাজ্জাক / ১৬০ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

দিনাজপুরবাসী বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করেছে ভাষা শহীদদের। শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ফুলে ফুলে ছেয়ে দিয়েছে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারসহ জেলার প্রতিটি শহীদ মিনার।
এছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান ভাষা দিবস পালন করেছে জেলাবাসী।
শনিবার (২১ ফেব্রুয়ারী) দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পুষ্প অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় জেলা প্রশাসক খালেদ মো. রফিকুল ইসলাম, পুলিশ মো. জেদান আল মুসা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।

দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মকশেদ আলী মঙ্গলিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, দিনাজপুর পৌরসভার প্রশাসক মো.রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পৌসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র নেতৃত্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপি’র সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুলের নেতৃত্বে পৌর বিএনপি’র নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, জেলা মহিলাদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, জাসাস, তরুনদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় দিনাজপুরের বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিদ্যালয়, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd