• সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরে ড্যাব’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

জিন্নাত হোসেন, দিনাজপুর / ১৩৩ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখার আয়োজনে দিনাজপুরের কন্যা সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী-২০২৬) বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন অডিটোরিয়ামে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখার আয়োজনে দিনাজপুরের কন্যা সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখার আহবায়ক ডাঃ হাফিজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রায়ত মন্ত্রী খুরশীদ জাহান হক (চকলেট আপা)’র জ্যেষ্ঠ পুত্র শাহারিয়ার আকতার হক ডন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ও কোতয়ালী বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, কৃষিবিদ অধ্যাপক ড. সাইফুল হুদা, রাজশাহী সিটি করপোরেশনের (অব.) প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার নূর ইসলাম তুষার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব ডাঃ মোহাম্মদ জিয়াউল হক (জিয়া)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজেজেস-এর সাধারণ সম্পাদক আবু তাহের মো. বদরুদ্দোজা, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবির, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বুকুল, ড্যাব-এর সিনিয়র সদস্যবৃন্দ, বিপিএমপি-এর সাধারণ সম্পাদক ডাঃ আ ফ ম মোস্তফা সরকার, কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার, নার্সিং এসোসিয়েশনের প্রতিনিধি শাহনাজ পারভীন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির পক্ষে ডাঃ মো. গোলাম মোস্তফা, ডাঃ মমতাজ বেগম পলি, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের প্রতিনিধি, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রি-প্রেজেটেটিভ এসোসিয়েশনের প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধিসহ অন্যান্য পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দিনাজপুরের কন্যা বেগম খালেদা জিয়া, খুরশীদ জাহান হক (চকলেট আপা), বেগম তৈয়বা মজুমদার এবং জিয়া পরিবারসহ সকল মরহুমের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মো. আব্দুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd