• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে বিশ্ব মান দিবস পালিত রেল খাতে আড়াই লাখ কোটি ব্যয়েও উন্নয়নের সুফল মেলেনি-দিনাজপুরে রেল মন্ত্রী দিনাজপুরে হলি ল্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালী ও আলোচনা সভা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার দাবিতে দিনাজপুরে মহিলা পরিষদের স্মারকলিপি বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের উদ্বোধন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠিত আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ দিনাজপুরে ডেমোক্রেসি ওয়াচের নাগরিক সংলাপ অনুষ্ঠিত 

দিনাজপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইউসুফ আলী, দিনাজপুর / ২০৪ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২ ফেব্রুয়ারি সোমবার দিনাজপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, রিসোর্স পার্সন এর বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা ।

দ্বিতীয় পর্বে উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি।

দিনব্যাপী প্রশিক্ষণ এ কর্মশালায় জাতীয় দৈনিক দেশবার্তা পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ আলীসহ দিনাজপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪২জন সাংবাদিক অংশ নেন এবং শেষেঅংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd