• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন

হাবিপ্রবির চলমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে পরিকল্পনা কমিশনের সদস্য

হাবিপ্রবি প্রতিনিধি, দিনাজপুর: / ৩৪৬ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
হাবিপ্রবির চলমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সদস্য

“হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অধিকতর উন্নয়ন” শীর্ষক প্রকল্পের বাস্তবায়নাধিন কার্যক্রম পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম ও পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) ড. শাহ্ মো. হেলাল উদ্দিন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ) দুপুর ১২ টায় তারা হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা’র সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চলমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
এ সময় হাবিপ্রবি’র প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. মনিরুজ্জামান বাহাদুর এবং দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় ভাইস-চ্যান্সেলর উচ্চ শিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক গবেষণা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বিশেষ করে এগ্রিকালচার, ফিসারিজ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের গবেষণা মাঠ, পুকুর ও খামারের জন্য স্থান সংকটের বিষয়টি তুলে ধরে ভূমি অধিগ্রহণের জন্য পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অবকাঠামো ও একাডেমিক উন্নয়নের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২০২৬ অর্থ বছরের ৭ম সভায় ৫৭৬ কোটি ৯৬ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি, আবাসন সুবিধা সম্প্রসারণ, শিক্ষার গুণগতমান উন্নয়ন, গবেষণার সক্ষমতা ও ল্যাবভিত্তিক সুবিধা আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা-গবেষণার পরিবেশ নিশ্চিত করতে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের মধ্যে রয়েছে ১২তলা ছাত্র হল, ১২তলা ছাত্রী হল, ১২তলা শিক্ষক-কর্মকর্তা আবাসিক ভবন, ১২তলা একাডেমিক ভবন, প্রশাসনিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ (৪র্থ ও ৫ম তলা), ২ তলাবিশিষ্ট নিরাপত্তা অফিস কাম আনসার ব্যারাক, কনফারেন্স সুবিধাসহ জিমনেটরিয়াম, মেডিকেল সেন্টারের উর্দ্ধমুখী সম্প্রসারণ (১ম ও ২য় তলা), তথ্য প্রযুক্তি সরঞ্জামাদি, অফিস যন্ত্রপাতি, আসবাবপত্র, ল্যাবরেটরি যন্ত্রপাতি, মসজিদের পার্শ্বীয় সম্প্রসারণ, বাউন্ডারী ওয়াল, অভ্যন্তরীণ আরসিসি রাস্তা, সারফেস ড্রেনেজ সিস্টেম, গভীর নলকূপ, অভ্যন্তরীণ পানি সরবরাহ লাইন, ৫০০ কেভিএ সাব-স্টেশন এবং ভূমি উন্নয়ন ও বৃক্ষরোপণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd