• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
 রাস্তার পাশে অচেতন অবস্থায় ৫ জন ধানকাটা শ্রমিক উদ্ধার জেলা পরিষদ প্রশাসকের অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন মোজাম্মেল বিশ্বাসের গ্রন্থ নিয়ে দিনাজপুর লেখক ফোরাম এর পাঠ পর্যালোচনা দিনাজপুরে বিশ্ব অটিজম দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে আইডিইবি’র নতুন সভাপতি মিনারুল ইসলাম খান ও সা. সম্পাদক মনজূর মুর্শেদ সুমন বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার সংকটের মহাপ্রলয় ও বাংলাদেশের অর্থনৈতিক রক্ষাকবচ সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মাতৃবিয়োগে শোকস্তব্ধ দিনাজপুর দিনাজপুরে বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

দিনাজপুর বাংলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১৩৪ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

দিনাজপুর বাংলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২৭ জানুয়ারি মঙ্গলবার দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল(বাংলা স্কুল) এর আয়োজনে প্রতিবছরের মতো এবারো “ক্রীড়াই সুস্থ দেহ ও সুুন্দর মন তৈরী করে”-এই স্লোগানকে সামনে রেখে আনন্দমূখর পরিবেশে বার্র্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়।

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল(বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত অধ্যাপক মোঃ মোয়াজ্জেম, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশনের সভাপতি এ.কে.এম. মেহেরুল্লাহ বাদল, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, মহারাজা গিরজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ হোসেন। সার্বিক তত্বাবধায়নে ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন। খেলা পরিচালনা করেন সিনিয়র শিক্ষক (শরীর চর্চা) শিক্ষক মোঃ আক্তারুল ইসলাম রাঙ্গা, সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) মোঃ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক (বাংলা) মোঃ রশিদুল হাসান। সঞ্চালকের দায়িক্ত পালন করেন সিনিয়র শিক্ষক ইংরেজী মোঃ শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের স্কুল পরিদর্শক মোঃ সামসুজ্জামান, সহকারী প্রোগ্রামার রঞ্জন রায়।

বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করতে গিয়ে জেলা শিক্ষা অফিসার খন্দাকার মোঃ আলাউদ্দীন আল আজাদ বলেন, পড়াশুনার পাশাপাশি খেলাধুলা চর্চা শরীরকে সুস্থ রাখে এবং মেধার বিকাশ ঘটায় তাই প্রতিটি শিক্ষার্থীকে খেলাধুলার চর্চা করতে হবে। আমরা চাই তোমরা শিক্ষিত আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে পরিচিত করবে। প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম বলেন, একজন শিক্ষার্থীর পিছনে শিক্ষকরা যে পরিশ্রম করেন তার চেয়ে বেশি অভিভাবকদের সন্তানের প্রতি নজর দিতে হবে। শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীর সমন্বয় না হলে পড়াশুনা ফলাফল ভালো হয় না। তাই সবার চেষ্টায় শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd