• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
  • [gtranslate]

শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেভিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

এম এ জলিল শাহ, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ১০৭ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

দিনাজপুরের কাহারোল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টার সময় কাহারোল কমিউনিটি সেন্টারে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ ”’অব বাংলাদেশ লিঃ (কালব্) এর সহযোগীতায় কাহারোল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১৮তম বার্ষিক সাধারণ সভা সংগঠনের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কালব্ লিঃ এর ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা আখতার মোত্তালেব। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কালব লিঃ এর ‘ক’ অঞ্চলের ডিরেক্টর মোঃ জিল্লুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ।

সভায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর ও নীলফামারী কালব লিঃ এর সহকারি জেনারেল ব্যবস্থাপক ইমরান আহমেদ, সেক্রেটারী মোঃ রুস্তম আলী, শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট লিঃ এর ভাইস চেয়ারম্যান মিঃ নিত্য গোপাল রায়, কালব এর উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুস সবুর, ট্রেজারার মিঃ মর্ম চন্দ্র রায়, ডিরেক্টর পরিমল চন্দ্র রায়, ডিরেক্টর মোঃ জোবাইদুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,কর্মচারীবৃন্দ।

বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারী মোঃ রুস্তম আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd