• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

রানীশংকৈলে আশা এর তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প

রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাধদৈ / ৩৫৭ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বেসরকারী উন্নয়ন সংস্থা আশা এর আয়োজনে তিন দিনব্যাপী (১৯,২০ও ২১ জানুয়ারি-২০২৬) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত।

আশা-ঠাকুরগাঁও(রানীশংকৈল) জেলার সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার মোঃ একরামুল হক এর সভাপতিত্বে রানীশংকৈল-০১ ব্রাঞ্চে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ-আল-বারী, বিশেষ অতিথি ছিলেন রানীশংকৈল পৌরসভার সাবেক মেয়র মোঃ মকলেছুর রহমান। এছাড়াও ঠাকুরগাঁও (রানীশংকৈল) জেলার রানীশংকৈল-০১ ও ০২ ব্রাঞ্চের সকলস্তরের কর্মকর্তাবৃন্দ ও অত্র এলাকার সেবা গ্রহীতাগণ উপস্থিত ছিলেন।

ডাক্তার মোঃ জুয়েল হক (পিটি)ও দুইজন স্বাস্থ্য সহকারীর মাধ্যমে প্রায় দুই শতাধিক হাটু-কোমর-ঘাড়-হাতে ব্যাথা প্যারালাইসিস ও আথ্রাইটিস রোগীর ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd