• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন সভাপতি  তপন সাধারণ সম্পাদক মানিক  ইয়াসমিন ট্র্যাজেডি স্মরণে দিনাজপুর লেখক ফোরামের আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন 

দিনাজপুর অসহায় শীতার্তদের মাঝে ইনস্টিটিউট ও কর্মসংস্থান ব্যাংকের কম্বল বিতরণ

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১৭০ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

দিনাজপুর অসহায় শীতার্তদের মাঝে ইনস্টিটিউট ও কর্মসংস্থান ব্যাংক কম্বল বিতরণ করেছে।

২০ জানুয়ারী মঙ্গলবার দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউটের আয়োজনে এবং কর্মসংস্থান ব্যাংক-ঢাকা’র সৌজন্যে অসহায় শীতার্ত প্রবীন নর-নারীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন কর্মসংস্থান ব্যাংক এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্মসংস্থান ব্যাংক দিনাজপুর শাখার ব্যবস্থাপক (এসপিও) মোঃ মিজানুর রহমান ও দিনাজপুর ইনস্টিটিউটের সহ-সাধারন সম্পাদক খন্দকার আরিফুজ্জামান নাঈম।

কম্বল বিতরণ করতে গিয়ে বক্তারা বলেন, অন্যান্য জেলার তুলনায় দিনাজপুরে প্রতি বছর শীত বেশী থাকে। অসহায়- শীতার্ত মানুষের শীত নিবারনের জন্য কর্মসংস্থান ব্যাংক এগিয়ে এসেছে। আমরা মনে করি শীতার্ত দরিদ্র মানুষকে পিছনে ফেলে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাদেরকে উন্নয়নের মূল শ্রোতধারায় আনতে হলে তাদের পরিচর্যা করাই আমাদের নৈতিক ধর্ম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd