• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন সভাপতি  তপন সাধারণ সম্পাদক মানিক  ইয়াসমিন ট্র্যাজেডি স্মরণে দিনাজপুর লেখক ফোরামের আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন 

প্রবীনরা সমাজ ও জাতির বাতিঘর

কাশী কুমার দাস, দিনাজপুর: / ৩১৫ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
প্রবীণদের মাঝে কম্বল বিতরণ করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান বলেছেন, প্রবীনদের সম্মান করুন। প্রবীনরা সমাজের বোঝা নয়, তারা পরিবার, সমাজ ও জাতির বাতিঘর। প্রবীনদেরও রয়েছে সুস্থ্য, সুন্দর ও কর্মময় জীবনের অধিকার। তাদের সাথে সৌহার্দপূর্ণ আচরণ করা প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব।

১৫ জানুয়ারী বৃহস্পতিবার বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসন চত্বর প্রাঙ্গণের অস্থায়ী কার্যালয়ে শীতার্ত সদস্যদের মাঝে কম্বল ও কম্বলের জন্য আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক প্রকৌঃ আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান ও সমিতির সাবেক চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির কোষাধ্যক্ষ মোঃ ফসিউদ্দিন আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির কম্পিউটার অপারেটর মোঃ হাসনাত রহমান।

প্রধান অতিথি ১৩৮ জনের মাঝে কম্বল ক্রয়ের জন্য ৫০০ টাকা করে ৬৯ হাজার টাকা ও ১৫০ জনের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd