• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]

দরগাদিঘী কবরস্থান উন্নয়নকল্পে শশরায় তাফসীরুল কোরআন মাহফিল শেষ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: / ১৩৬ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
দরগাদিঘী কবরস্থান উন্নয়নকল্পে শশরায় তাফসীরুল কোরআন মাহফিল শেষ

দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ দরগাদিঘী কবরস্থান উন্নয়নকল্পে তাফসিরুল কোরআন মাহফিল বিশেষ দোয়ার মাধ্যমে শেষ হয়েছে।

শনিবার বাদ আসর দরগাদিঘী কবরস্থান প্রাঙ্গণে শশরা দরগাদিঘী কবরস্থান ও এলাকাবাসী আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন ও হাদিস নিয়ে আলোচনা করেন প্রধান বক্তা নীলফামারীর ডোমরা উপজেলার আলোর পথে যুব ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও ক্ষতিপূর্ব হরিণচরা মসজিদের হযরত হাফেজ মাওলানা আব্দুল হান্নান নূরী।

মাঝাপাড়া এলাকার আলহাজ¦ মো. আজগার আলীর সভাপতিত্বে দ্বিতীয় বক্তা হিসেবে বয়ান করেন শশরা সাহাপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মো. ফিরোজ জামান ও তৃতীয় বক্তা হিসেবে বয়ান করেন মাঝাপাড়া জামে মসজিদের ইমাম মো. আনারুল ইসলাম।

এর আগে কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদস্য এনামুল, রবিউল ইসলাম রবি, কোষাধ্যক্ষ শফিউদ্দিনসহ অন্যান্যদের সাবির্ক তত্ত্বাবধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনারপাড়া এলাকার আলহাজ্ব মো. রহমত আলী, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির আনাফ, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম ডালটল, ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মোস্তাফিজুর রহমান কোহিনুর।

বয়ান শেষে দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে তাফসীরুল কোরআন মাহফিল শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd