• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপির দোয়া-মাহফিল

আব্দুর রাজ্জাক / ১৫২ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুর জেলা বিএনপির দোয়া-মাহফিল

গণতন্ত্র পুণঃরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া-মাহফিল করেছে দিনাজপুর জেলা বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার বাদ আসর শহরের জেল রোডস্থ জেলা কার্যালয়ে উক্ত মিলাদ ও দোয়া-মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।

এসময় মুফতি আশফাক হোসেনের পরিচালনায় গণতন্ত্র পুণঃরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও মাহফিল শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সহ সভাপতি মো. মোকাররম হোসেন, আখতারুজ্জামান জুয়েল, প্রচার সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী (বাবু চৌধুরী), পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা, সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আযম সোহেল, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবুজার সেতুসহ জেলা, পৌর ও কোতয়ালী বিএনপি, এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

প্রসঙ্গত, গেল ৩০ ডিসেম্বর ২০২৫ গণতন্ত্র পুণঃরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd