• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন

হাবিপ্রবির উন্নয়নে ৫৭৬ কোটি ৯৬ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন

হাবিপ্রবি প্রতিনিধি, দিনাজপুর / ৪৩৬ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক উন্নয়নের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকে ৫৭৬ কোটি ৯৬ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

২০২৫-২০২৬ অর্থ বছরের ৭ম একনেক সভায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে “হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন” শীর্ষক প্রকল্পটি অনুমোদিত হয়েছে। প্রকল্পটির মোট অনুমোদিত ব্যয় ৫৭৬ কোটি ৯৬ লক্ষ টাকা।

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি, আবাসন সুবিধা সম্প্রসারণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণার সক্ষমতা ও ল্যাব. ভিত্তিক সুবিধা আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা-গবেষণার পরিবেশ নিশ্চিত করতে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রকল্পের মধ্যে রয়েছে ১২-তলা ছাত্র হল, ১২-তলা ছাত্রী হল, ১২-তলা শিক্ষক-কর্মকর্তা আবাসিক ভবন, ১২-তলা একাডেমিক ভবন, প্রশাসনিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ (৪র্থ ও ৫ম তলা), ২-তলা বিশিষ্ট নিরাপত্তা অফিস কাম আনসার ব্যারাক, কনফারেন্স সুবিধাসহ জিমনেটরিয়াম, মেডিকেল সেন্টারের উর্দ্ধমুখী সম্প্রসারণ (১ম ও ২য় তলা), তথ্য প্রযুক্তি সরঞ্জামাদি, অফিস যন্ত্রপাতি, আসবাবপত্র, ল্যাবরেটরি যন্ত্রপাতি, মসজিদের পাশর্^ীয় সম্প্রসারণ, বাউন্ডারী ওয়াল, অভ্যন্তরীণ আরসিসি রাস্তা, সারফেস ড্রেনেজ সিস্টেম, গভীর নলকূপ, অভ্যন্তরীণ পানি সরবরাহ লাইন, ৫০০ কেভিএ সাব-স্টেশন এবং ভূমি উন্নয়ন ও বৃক্ষরোপণ।

প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক আবাসন সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামো আরও শক্তিশালী হবে। একই সঙ্গে আইটি সরঞ্জামাদি, ল্যাবরেটরি যন্ত্রপাতি, অফিস যন্ত্রপাতি ও আসবাবপত্র সংযোজনের মাধ্যমে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়ন ত্বরান্বিত হবে; ফলে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা-গবেষণা পরিবেশ গড়ে উঠবে এবং উদ্ভাবন ও জ্ঞানসৃষ্টির কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি মেডিকেল সেন্টার সম্প্রসারণ, নিরাপত্তা অফিস ও আনসার ব্যারাক নির্মাণ এবং জিমনেটরিয়াম ও কনফারেন্স সুবিধা সংযোজনের মাধ্যমে ক্যাম্পাসে স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও সহায়ক সুযোগ-সুবিধা উন্নত হবে। অভ্যন্তরীণ রাস্তা, ড্রেনেজ, পানি সরবরাহ লাইন, গভীর নলকূপ ও সাব-স্টেশন স্থাপনের ফলে ইউটিলিটি সেবার সক্ষমতা বাড়বে এবং সার্বিক ক্যাম্পাস ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

প্রকল্প অনুমোদনের মাধ্যমে হাবিপ্রবির শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নের পথ সুগম করায় হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, পরিকল্পনা উপদেষটা এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এছাড়াও প্রকল্প প্রণয়ন, সংশোধন ও পরিমার্জনে অবদানের জন্য তিঁনি প্রো-ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস)সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd