• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]

বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন

জাতীয় ডেস্ক / ২৬২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩১ মিনিটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে ওসমান হাদির জানাজার পর মিছিল নিয়ে সবাইকে শাহবাগে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। দুপুরে শহিদ শরিফ ওসমান হাদির জানাজা নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টা, বিএনপি, জামাত, নসিপিসহ অন্যনান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। এসময় সংসদ ভবন এলাকায় লাখো মানুষের অংশগ্রহণ দেখা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের কবরস্থানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই সমাহিত হবেন জুলাই আন্দোলনের বিপ্লবী নেতা শহিদ ওসমান হাদি। শনিবার সাড়ে ১১টায় শহিদ ওসমান হাদির কবর খোঁড়ার কাজ শুরু করা হয়।
কবর খোঁড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ বলেন, কাজী নজরুল ইসলামের কবরের পাশে আলাদা স্লট রয়েছে সেখানে তাকে সমাহিত করা হবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের অনেকের কবর রয়েছে। সাধারণত বিশিষ্ট ব্যক্তি ও প্রথিতযশা শিক্ষক, বুদ্ধিজীবীদের সমাহিত করা হয়।
সময়ের আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd