• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন সভাপতি  তপন সাধারণ সম্পাদক মানিক  ইয়াসমিন ট্র্যাজেডি স্মরণে দিনাজপুর লেখক ফোরামের আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন 

শহীদ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: / ২০৩ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
শহীদ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ

বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে বিভিন্ন সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা জাতীয় নাগরিক কমিটি-এনসিপি জেলা শাখার আয়োজনে দিনাজপুর সদর হাসপাতাল জামে মসজিদে শহীদ হাদির স্মরনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে হাসপাতালের সামনে এনসিপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা হাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে দুপুর ২টায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে হাবিপ্রবির প্রধান ফটকের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
অপরদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর সরকারি কলেজ শাখা ও দিনাজপুর মেডিকেল কলেজ শাখার আয়োজনে কলেজ মসজিদে পৃথকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট কলেজ শাখা ছাত্রশিবির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়া জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর বৃহস্পতিবার রাত ১০টায়  হত্যাকারিদের বিচারের দাবিতে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর মেডিকেল কলেজ শাখা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd