• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]

পৌষের কনকনে শীতে জুবুথুবু পঞ্চগড়ের জনজীবন

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় প্রতিনিধি / ৭৫৫ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

পৌষের কনকনে শীতে জুবুথুবু অবস্থায় পড়েছে পঞ্চগড়ের জনজীবন।

 ঘন কুয়াশার কারণে ভারী যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে মন্থর গতিতে চলাচল করতে দেখা গেছে। এদিকে তীব্র ঠান্ডার কারণে সাধারণ মানুষের সাথে বিপাকে পড়েছে গবাদিপশু পাখি। ঠান্ডার কারণে সারাদিনই ঘরবন্দি থাকছে অধিকাংশ প্রাণী।

তীব্র ঠান্ডার কারণে বেড়েছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ। সকাল থেকেই পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালসহ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স গুলোতে অসুস্থ মানুষের ভীড় দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, জেলার স্বাভাবিক তাপমাত্রা আরও নিচে নেমে চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আজ শনিবার সকাল ছয়টায় সর্বনিম্ন ১১ দশমিক ৫ ডিগ্রী .সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে কেন্দ্রটি। এসময় বাতাসের আর্দ্রতা ছিল. ১০০ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd