• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

কাহারোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এম এ জলিল শাহ্, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ৩১ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের কাহারোলে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে গতকাল শনিবার সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, দেশাত্ববোধক গান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা ও বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার
কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা
ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা
ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা
মোঃ মাসুদ রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম,কে,এ
জিন্নাত আলী, কাহারোল থানা ওসি (তদন্ত) শ্যামল কুমার বর্ম্মন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব সরকার
প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার মোঃসারোয়ার মোর্শেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd