• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কান্তজিউ মন্দির পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত জমি নিয়ে সংঘর্ষে স্বামী-স্ত্রী গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ঐক্যের আলোয় আলোকিত জ্বালানি পরিবারের মিলনমেলা দিনাজপুরে তুলা চাষ সম্প্রসারণে প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক কর্মশালা  দিনাজপুরে ট্রাক শ্রমিক পরিবারের মাঝে ২৫ লাখ ৮০ হাজার টাকার চেক প্রদান দিনাজপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বৈজ্ঞানিক সেমিনারে মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় টাইগারদের দিনাজপুরে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর উন্মাদনা ও শোডাউন  দিনাজপুর লেখক ফোরামের পুনর্গঠিত কমিটির প্রথম সভা জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে পরামর্শ সভা অনুষ্ঠিত

কৃষকদের ৩ মাসের সহায়তা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক / ১৩৭ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে দ্রুত সহায়তা কার্যক্রম শুরু করা হবে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণে বিশেষ করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। অনেক জায়গায় ফসল নষ্ট হওয়ায় তাদের জীবন-জীবিকায় চাপ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে আগেই সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছিল, যাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি নেওয়া যায়। তবুও প্রবল বৃষ্টিপাতে কিছু এলাকায় পরিস্থিতি অবনতির দিকে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে তাদের আগামী তিন মাস সরকারি সহায়তার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, দুর্যোগ মোকাবিলায় সরকারের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। সরকারের এই উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকেরা কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। -২৪ লাইভ নিউজপেপার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd