• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন

অক্ষয়-রানি বাঁধছেন জুটি

বিনোদন ডেস্ক: / ৩৬৮ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

বলিউডে দুজনই কাটিয়ে দিয়েছেন কয়েক দশক। অথচ অবিশ্বাস্য হলেও সত্য, দীর্ঘ এই ক্যারিয়ারে কখনোই একসঙ্গে পর্দা ভাগ করা হয়নি সুপারস্টার অক্ষয় কুমার ও ভার্সেটাইল অভিনেত্রী রানি মুখার্জির।

এবার বলিপাড়ায় জোর গুঞ্জন, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ওএমজি ৩’-এর মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন এই দুই হেভিওয়েট তারকা। নতুন বছরে নতুন চমকে বছরের শুরুতেই বি-টাউনে চাউর হয়েছে এই খবর। শোনা যাচ্ছে, অক্ষয় কুমারের তুমুল জনপ্রিয় ‘ওএমজি’ বা ‘ওহ মাই গড’ সিরিজের তৃতীয় কিস্তিতে দেখা যাবে রানিকে। শুটিং ও প্রি-প্রোডাকশন আপডেট সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ জোরকদমে শুরু হয়ে গেছে।

সব ঠিক থাকলে চলতি বছরের (২০২৬) মাঝামাঝি সময় থেকেই ‘ওএমজি ৩’-এর শুটিং ফ্লোরে গড়াবে। প্রথম দুই কিস্তির বিশাল সাফল্যের পর তৃতীয় কিস্তি নিয়ে কোনো খামতি রাখতে নারাজ খোদ অক্ষয় কুমারও। তাই কাস্টিং থেকে চিত্রনাট্য—সবকিছুতেই বিশেষ নজর দিচ্ছেন নির্মাতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd