• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে দেশী গরু ও মহিষ পালনে সাফল্য অর্জন দিনাজপুরে পুজার্চনার মধ্য দিয়ে মনসা পূজা অনুষ্ঠিত দিনাজপুরে সীমান্তের ১৫ যুবককে প্রশিক্ষণ দিল বিজিবি ৭ দফা দাবিতে দিনাজপুরে দলিল লেখক সমিতি স্মারকলিপি পেশ  ঘোড়াঘাটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাল্যবিয়ে মুক্ত ঘোষণার আগে ও পরে প্রচার ও জনসচেতনা কার্যক্রম দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুল অডিটোরিয়ামের উদ্বোধন করলেন এডিসি (সার্বিক) ট্রাকের ধাক্কায় মারা গেল মোটরসাইকেলের দুই আরোহী ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা

 ঘোড়াঘাটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ১২ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ছবি: পল্লীবার্তা

দিনাজপুরের ঘোড়াঘাটে এক হাজার ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার দিবাগত রাতে উপজেলার কুলানন্দপুর এলাকার করতোয়া নদীর বিশ্বনাথের ঘাট চর থেকে স্থানীয় মাদক ও জুয়া নির্মূল কমিটির সহায়তায় তাদের আটক করা হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে থানায় নিযয়ে আসে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কবলীপাড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম এবং একই গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. শাকিল মিয়া। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য তিন লাখ একচল্লিশ হাজার একশ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করতোয়া নদীর চরের নৌকায় বসে মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদ পেযয়ে কুলানন্দপুর মাদক ও জুয়া নির্মূল কমিটির সদস্যরা সেখানে অভিযান চালান। স্থানীয় যুবসমাজের গড়া এই কমিটির তৎপরতায় দুই কারবারিকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসামিদের দেহ তল্লশি করে গোলাপি রঙের এক হাজার ১৩৭ পিস ইয়াবা উদ্ধার করে।

মাদক নির্মূল কমিটির সভাপতি মো. মোর্শেদ আলম জানান, এলাকাকে অপরাধমুক্ত রাখতে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd