• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরের শিক্ষার্থী আবরারের প্রথম স্থান অর্জন জাতীয় চিত্রাংকন প্রতিযোগিতায়  সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির ২৮৮ তম সভা অনুষ্ঠিত ড্রেনের পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় হঠাৎপাড়াবাসীর কান্না ও আহাজারি থামাবে কে? দিনাজপুরে সেন্ট ফিলিপস্ বাস্কেটবল ফেস্টিভ্যাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গোল্ড অ্যাওয়ার্ড পেলেন রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট তুহিন জলবায়ুর ভবিষ্যৎ, শিক্ষার ব্যর্থতা দিনাজপুরে সেন্ট ফিলিপস্ ১০ম বাস্কেটবল ফেস্টিভ্যালের উদ্বোধন দিনাজপুরে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় ১১ কোটি টাকার মাদক ধ্বংস  নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির ২৮৮ তম সভা অনুষ্ঠিত

আজহারুল আজাদ জুয়েল, ঢাকা থেকে : / ৫০ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির ২৮৮ তম ও চলতি জাতীয় কমিটির ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে ২৭ জুন শনিবার।

ঢাকার ইস্কাটন গার্ডেন এলাকায় অবস্হিত সুইড বাংলাদেশ কার্যালয়ে সংগঠনটির সভাপতি ডা. মোঃ শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে এই সভা শুরু হয় বিকেল চারটায় এবং শেষ হয় রাত সাড়ে আটটায়।

সভায় উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির সহ-সভাপতি জোবায়দুর রহমান মিলন, সালেহ মোহাম্মদ, এডভোকেট মাহবুবুর রহমান তালুকদার ও জোবেরা রহমান লিনু, মহাসচিব মাহবুবুল মুনির, যুগ্ম মহাসচিব ইমেলদা হোসেন দীপা ও আবুল কাশেম সানি, অর্থ সচিব ফকির আবু হাসান মোহাম্মদ ইউসুফ সোহেল, সাংগঠনিক সচিব মাকসুদ আহমেদ শিকদার, প্রচার ও প্রকাশনা সচিব বকুলচন্দ্র মহন্ত, ক্রীড়া সচিব আজহারুল আজাদ জুয়েল, কল্যাণ ও পুনর্বাসন সচিব আবুল কালাম আজাদ সেলিম এবং সদস্য হাজী মাহমুদুল হক তাহের, আব্দুল কাদের, আব্দুল মান্নান মানু, দীপঙ্কর অধিকারী, মির্জা মোহাম্মদ মনছুরুল হক, রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ও শাহপরী বেগম।

সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে ব্যাপক আলোচনা হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত গ্রহণের সময় সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী বলেন, আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে তর্ক-বিতর্ক হয়েছে, মতপার্থক্য হয়েছে কিন্তু আমরা পরে সিদ্ধান্ত গ্রহণ করতে সমর্থ হয়েছি।

আমাদের মধ্যে যেন সবসময় ঐক্য থাকে, সংহতি থাকে এবং কোন কুচক্রি মহল যেন আমাদের মধ্যে বিভক্তি আনতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে জাতীয় কমিটির মিটিং ছাড়াও জোবেরা রহমান লিনুর সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক সাব কমিটি, অ্যাডভোকেট মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সাব কমিটি এবং আবুল কালাম আজাদ সেলিম এর সভাপতিত্বে কল্যাণ ও পুনর্বাসন সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ক্রিয়া বিষয়ক উপকমিটির সভা সঞ্চালন করেন কমিটির সদস্য সচিব ও জাতীয় কমিটির ক্রীড়া সচিব আজহারুল আজাদ জুয়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd