• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন সভাপতি  তপন সাধারণ সম্পাদক মানিক  ইয়াসমিন ট্র্যাজেডি স্মরণে দিনাজপুর লেখক ফোরামের আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন 

সুইড বাংলাদেশ’র ৪৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর: / ১৫৫ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬
সুইড বাংলাদেশ এর বার্ষিক সাধারণ সভায় সংগঠনের কেন্দ্রীয় ক্রীড়া সচিব আজহারুল আজাদ জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুইড বাংলাদেশ এর ৪৮ তম বার্ষিক সাধারণ সভা শেষ হয়েছে।

১৬ মে শনিবার সুইড বাংলাদেশ এর ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুইড বাংলাদেশ জাতীয় কমিটির সভাপতি ডা. মোঃ শাহনেওয়াজ হোসেন চৌধুরী। সভায় বার্ষিক রিপোর্ট পরিবেশন করেন সুইড বাংলাদেশ এর মহাসচিব মোঃ মাহবুবুল মুনির।

আয় ব্যয় রিপোর্ট উপস্থাপন করেন সুইড বাংলাদেশ এর অর্থ সচিব ফকির আবু হাসান মোহাম্মদ ইউসুফ সোহেল। সুইড বাংলাদেশ জাতীয় কমিটির সহ-সভাপতি বৃন্দ জোবায়দুর রহমান মিলন, সালেহ মোহাম্মদ, এডভোকেট মাহবুবার রহমান তালুকদার, জোবেরা রহমান লিনু, যুগ্ম মহাসচিব ইমেলদা হোসেন দীপা, আবুল কাশেম সানি, সাংগঠনিক সচিব মাকসুদ আহমেদ শিকদার, প্রচার ও প্রকাশনা সচিব বকুল চন্দ্র মহন্ত, ক্রীড়া সচিব আজহারুল আজাদ জুয়েল, সাংস্কৃতিক সচিব রাশিদা জেসমিন রোজী, কল্যাণ ও পুনর্বাসন সচিব আবুল কালাম আজাদ সেলিম, শিক্ষা ও গবেষণা সচিব প্রফেসর মো. আখতার হোসেন, কমিটির নির্বাহী সচিব হাজী মাহমুদুল হক তাহের, আব্দুল কাদের, আব্দুল মান্নান মানু, দীপঙ্কর অধিকারী, মির্জা মুহাম্মদ মনছুরুল হক শাহ আলম সরকার মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান ও শাহপরী বেগম সহ সুইড এর বিভিন্ন শাখা থেকে আগত কাউন্সিলর বৃন্দ সাধারণ সভায় উপস্থিত ছিলেন।

সুইড বাংলাদেশ এর বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি ডা. মোঃ শাহনেওয়াজ হোসেন চৌধুরী।

সভার সভার শুরুতে জাতীয় সঙ্গীত ও সুইড থিম সংগীত পরিবেশন করা হয়। পবিত্র কোরান, গীতা, বাইবেল ও ত্রিপিটক পর্যায়ক্রমে পাঠ করেন হাফেজ মাওলানা মো. সামিউল ইসলাম, দীপঙ্কর দে তীর্থ, মার্গারেট নকরেট মার্ক ও দীপ্ত বড়ুয়া তুসি। এরপর বিগত এক বছরে নিহতদের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন করেন সুইড এর অন্যতম সহ সভাপতি জোবায়দূর রহমান মিলন। রিপোর্ট ও ভিন্ন বিষয়ে কাউন্সিলরদের মধ্যে আলোচনা করেন সাজেদা এইচ কবীর, মির্জা মোহাম্মদ মনসুরুল হক, আবুল শাহনেওয়াজ, কাজি এ বি এম ইকবাল, মাসুক জান্নাত মহিমা, মায়া ভৌমিক, মেহেরুন্নেসা, অ্যাডভোকেট সমীর কর, পঙ্কজ ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন ইকবাল হোসেন হিমেল ও শিম্মি সামাদ।

৪৭ তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে অ্যাডভোকেট মাহবুবুর রহমান তালুকদার ও বকুলচন্দ্র মোহন্তর নেতৃত্বে একটি সুদৃশ্য স্যুভেনির প্রকাশ করা হয়। স্যুভেনির কমিটির আরো সদস্য ছিলেন আজহারুল আজাদ জুয়েল, দীপঙ্কর অধিকারী, খন্দকার আনিসুর রহমান, রাশিদুল আবেদীন, রাজীব ফিরোজ চৌধুরী, আবুল কালাম আজাদ ও ডা. আব্দুল সেলিম খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd