• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]

আরও দুই দিন সারাদেশে ভারী বৃষ্টিসহ ঝড়ো হাওয়া

জাতীয় ডেস্ক / ৫ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশাখের প্রথম দিন দশেক প্রচণ্ড তাবদাহের পর গত সোমবার থেকে কালবৈশাখী শুরু হয়েছে। সঙ্গে রয়েছে ভারী বৃষ্টি। তবে বৃষ্টির দাপট সহজে কমছে না। আরও অন্তত দুই দিন সারাদেশে ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের অঞ্চল বায়ুচাপের কারণে উত্তাল। এ ছাড়া দেশের অভ্যন্তরে প্রচুর বজ্রমেঘ তৈরি হচ্ছে। এ কারণে সারাদেশে ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। এই ভারী বৃষ্টি আজ সারাদিন এবং কালও হতে পারে। পাশাপাশি বজ্রঝড় হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেসব অঞ্চলে হচ্ছে, সেখানে জলাবদ্ধতা দেখা দিতে পারে। এ ছাড়া পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

ঢাকায় রাতের ঘন কালো মেঘ কেটে ভোরের আলো ফুটতেই বুধবার শুরু হয় বৃষ্টি। প্রথমদিকে স্বস্তির পরিবেশ থাকলেও পরে টানা মুষলধারে বৃষ্টিতে পরিস্থিতি বদলে যায়। রাস্তায় বৃষ্টির পানি জমে থাকায় যান চলাচল ধীর হয়ে পড়ায় নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। জীবিকার তাগিদে কাকভেজা অবস্থায়ও কাজের উদ্দেশ্যে বের হতে বাধ্য হচ্ছেন তারা।

আজ সকাল ৭টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঢাকা ও আশপাশের অঞ্চল আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd