• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনাজপুর টেক্সটাইল মিল খুব শীঘ্রই চালু করা হবে-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: / ৪ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেছেন, প্রায় দুই যুগ ধরে বন্ধ হওয়া দিনাজপুর টেক্সটাইল মিল খুব শীঘ্রই চালু করা হবে।
তিনি বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশে  বিএনপি’র নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধ হওয়া মিলগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই মিলটি চালুর জন্য ইতিমধ্যে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে।
পার্ট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম আজ রোববার সকাল সাড়ে ৮ টায় দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শনে আসেন। এ সময় তিনি প্রায় ২২ বছর বন্ধ হয়ে যাওয়া দিনাজপুর টেক্সটাইল মিলের কারখানা, গুদামসহ প্রশাসনিক ভবন পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি জানান,সরকার সিদ্ধান্ত নিয়েছে বড় বড় বন্ধ হয়ে যাওয়া মিলকারখানাগুলো পুনরায় চালু করা। তিনি বলেন,বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল বন্ধ মিলগুলো চালু করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। এই লক্ষ্যে বস্ত্র ও পার্ট মন্ত্রণালয়ের অধীনস্থ যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো যাচাই বাছাই করে চালু করার প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিলগুলো চালু হলে পুনরায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, শ্রমিকরা পুনরায় চাকুরী ফিরে পাবে। মন্ত্রী জানান, আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। পি পি পদ্ধতিতে পাবলিক এবং সরকার পার্টনারশিপে প্রতিষ্ঠানগুলো চালানো হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশেই আজকে আমরা দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শনে এসেছি বললেন প্রতিমন্ত্রী শরিফুল আলম। মন্ত্রী সফর সঙ্গী ছিলেন মন্ত্রণালয়ের সচিবসহ দিনাজপুরের জেলা প্রশাসক বি টি এম সির কর্মকর্তা বৃন্দ।
প্রসঙ্গত,দিনাজপুর সদর উপজেলার দুই নম্বর সুন্দরবন ইউনিয়নে সদরপুর এলাকায় ৩৭ একর জায়গা জুড়ে ১৯৭৮ সালে মিলটি নির্মিত হয় এবং ১৯৮০ সালে উৎপাদনে যায়। তৎকালীন সরকার ২০০২ সালের দিকে বন্ধ ঘোষণা করে। এই মিলের সুতার মান উন্নতমানের ছিল। সারাদেশের টেক্সটাইল মিল ছাড়াও বিদেশেও রপ্তানি হতো। ৩০ হাজার টাকুর এই মিলে ২৪ শ শ্রমিক কর্মরত ছিল।
বর্তমানে মিলটি অবকাঠামো থাকলেও টাকু,  যন্ত্রাংশ, কারখানার শুধু মাটি রয়েছে সব কিছুই বিক্রি করে দেওয়া হয়েছে। জানালা দরজার লোহার রড সবকিছু চুরি হয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd