• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
  • [gtranslate]

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে গেজেট প্রকাশ

জাতীয় ডেস্ক / ৩৯১ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
অন্তর্বর্তীকালীন সরকার

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে পৃথক গেজেটও জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত গেজেটে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন।

গেজেটে আরও বলা হয়, তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন এবং নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে।

এ ছাড়া তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে আলাদা একটি গেজেটও প্রকাশ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে মোট ৪৯ জন শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd