• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন

পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব 

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় প্রতিনিধি / ৬৭৯ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব

উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।  এতে শিক্ষার্থীদের মাঝে গরম কাপড়ের হুডি ও স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে পঞ্চগড়ের জেলা শহরের পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে সেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন এই শীত আনন্দ উৎসবের আয়োজন করে। এতে ওষুধ প্রস্তুত ও বিপননকারী প্রতিষ্ঠান এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহযোগিতা করছে। এটি ছিলো শীত আনন্দ উৎসবের দ্বিতীয় ইভেন্ট।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, দেবীগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার সামুয়েল সাংমা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়,

সদর থানার পরিদর্শক তদন্ত আশীস কুমার শিল, চেম্বারের পরিচালক হায়াতুন আলম, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক জাকির হোসেন ও শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ বক্তব্য রাখেন।

আয়োজক সুত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও শিশুস্বর্গ ফাউন্ডেশন জেলার ৭৩ শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে সাত হাজার শিক্ষার্থীকে নিয়ে পাঁচটি ভ্যানুতে  শীত আনন্দ উৎসব করার উদ্যোগ নিয়েছে।  দ্বিতীয় এই ভ্যেনুতে হুডি, ব্যাগসহ শিক্ষা উপকরণ ও খাবার দেয়া হয়  ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৬০ জন শিশুকে।

এর আগে জেলার বোদা উপজেলার তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে  ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭২৪ জন শিশুকে তুলে দেয়া হয় শীতের এই উপহার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd