• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন

হাবিপ্রবিতে গবেষণায় ৩ কোটি ১০ লাখ টাকার বাজেট

প্রতিবেদকের নাম: / ৩০০ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
ফাইল ফটো

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) চলতি অর্থ বছরে গবেষণায় ৩ কোটি ১০ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। যা বিগত অর্থ-বছরের তুলনায় ৩০ লাখ টাকা বেশি বরাদ্দ করা হয়।

দিনাজপুর হাবিপ্রবি জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হাবিপ্রবির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) সূত্রে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় থেকে চলতি অর্থ-বছরে মোট ১২৩ টি স্বতন্ত্র গবেষণা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৪-২৫ অর্থ-বছরের ১৩ টি চলমান কোলাবরেটিভ প্রকল্প ও ২০২৩-২৪ অর্থ-বছরের ৪টি প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।

চলতি অর্থ বছরে স্বতন্ত্র প্রকল্পে বরাদ্দ হয়েছে প্রায় ২ কোটি তিন লাখ টাকা। চলমান কোলাবরেটিভ প্রকল্পে প্রায় ৫৫ লাখ ৩০ হাজার টাকা, আর ৩ বছর ধরে চলমান প্রকল্পে প্রায় ১৮ লাখ টাকা। গবেষণার অন্যান্য আনুষঙ্গিক খরচসহ মোট বাজেট ৩ কোটি ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) পরিচালক অধ্যাপক ড. আলমগীর হোসেন হাবিপ্রবি কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে ‘ভিসি অধ্যাপক ড. এম এনামউল্যার দিক নির্দেশনায় চলতি বছর গবেষণা ফান্ড গত বছরের থেকে ৩০ লাখ বেশি দিতে সক্ষম হয়েছে। এর ফলে হাবিপ্রবির রিসার্চ কার্যক্রম সফলভাবে চলছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়নে আগামীতে রিসার্চ বাবদ বাজেট আরো বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও বিশ্বমানের গবেষণার জন্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন বলে আশ্বস্ত করা হয়।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, বাজেট বৃদ্ধির ফলে কৃষি, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মৎস্য ও ভেটেরিনারি অনুষদে উদ্ভাবনী গবেষণা কার্যক্রম আরো ত্বরান্বিত হবে এবং দেশের কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, প্রযুক্তি উদ্ভাবন ও জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সূত্রটি নিশ্চিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd